place Current Pin : 822114
Loading...


তারা মা'র মুখে মাস্ক! ছবি ভাইরাল নেটদুনিয়ায়

location_on Kolkata access_time 01-Nov-21, 05:35 PM

👁 155 | toll 62



1 -3.0 star
Public

দুর্গাপুজো শেষ, সামনেই কালীপুজো। তবে পুজোর মধ্যেও রয়ে গেছে করোনা অতিমারীতে আক্রান্ত হওয়ার আশঙ্কা। সাধারণ মানুষ তো বটেই, অতিমারীর আতঙ্ক থেকে রেহাই পেলেন না মা তারাও। কোভিডের মধ্যে তাই মাস্ক পরে ঘুরতে দেখা গেল ছোটপর্দার তারা মা নবনীতা দাসকে। মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকের সূত্রে পরিচিত মুখ নবনীতা দাস। পর্দায় তাঁকে তারা মা'র ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নিজের দু'টি ছবি শেয়ার করেছেন নবনীতা। সেই ছবিতে তাঁকে মা তারার মেক আপেই দেখা গেছে। তবে চমক অন্য জায়গায়। তারা মায়ের সাজেও মাস্ক পরতে ভোলেননি অভিনেত্রী। দু'টি ছবিতেই মুখে মাস্ক দেখে অভিনেত্রীর সচেতনতায় খুশি ভক্তমহল। নিমেষে তাঁর ছবি ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে। করোনা আবহে মাস্ক বাধ্যতামূলক হলেও বিনোদন জগতের সঙ্গে যুক্ত মানুষজনের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। শুটিংয়ের সময় মাস্ক পরার সুযোগ হয় না তাঁদের। তবে শুটের ফাঁকেও অভিনেত্রীর সতর্কতায় মুগ্ধ অনুরাগীরা।




Post News & Earn


गूगल प्ले से डाउनलोड करने के लिए यहाँ क्लिक करें। Get it on Google Play